June 19, 2026, 3:25 pm
শিরোনাম:
রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরের সাবেক এমপির স্ত্রী সেলিনা ইসলাম গুলশানে গ্রেপ্তার

Reporter Name

প্রদীপ কুমার রায় : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

সেলিনা ইসলাম হলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে চারজনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই মামলায় পাপুল, সেলিনা ইসলাম, তাঁদের মেয়ে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন প্রধানের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত একটি মামলা রয়েছে, যা দুদক দায়ের করেছে। পাশাপাশি, রাজনৈতিক আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো হত্যা মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, ২০২০ সালের ১১ নভেম্বর এই চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর আগেই, ২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতে নিজ বাসা থেকে মানব পাচার ও অর্থপাচারের অভিযোগে আটক হন পাপুল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ২৮ জানুয়ারি তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। একইসঙ্গে, তাঁকে প্রায় ৫৩ কোটি টাকার সমপরিমাণ ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়। সেই থেকে তিনি কুয়েতের কারাগারে বন্দি রয়েছেন।

সেলিনা ইসলামের গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুর্নীতিবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও আবারও নজরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা