July 17, 2026, 9:01 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের ১১ ড্রেজার মেশিন ধ্বংস!

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুই নং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় এগারোটা ড্রেজার মেশিন ও প্রায় চার কিলোমিটার পাইপ ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মোঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ আরমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ২ নং চর বংশী ইউনিয়নের বিভিন্ন যায়গায় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছিল কিছু বালু দস্যু। স্থানীয় লোকজন ও প্রশাসনের বাধা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছিলেন তারা।

মঙ্গলবার সকাল থেকে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে এগারোটা ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। এরপর দুপুর ৩ টার দিকে ভ্রাম্যমাণ আদালত চরবংশীর মেঘনা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারী একজনকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান বলেন, ‘ওই ইউনিয়নে এক শ্রেণির বালু খেকো অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশ ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার স্যার এঁর নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান এঁর তত্ত্বাবধানে স্থানীয়দের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। বালু উত্তোলনকারী ১১টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।’ অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় সোহেল সর্দার (৪৫) নামক একজন অপরাধীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ১৫ ধারায় আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা