May 16, 2026, 11:05 am
শিরোনাম:
রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওমা‌নে সড়ক দুর্ঘটনায় চার ভাইয়ের মর্মা‌ন্তিক মৃত‌্যু ফেনী‌তে বাস চাপায় বাপ ছে‌লের মৃত‌্যু রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবা, গাঁজা এবং নগদ টাকাসহ ০৩ জন আটক রামগ‌ঞ্জে ১০ পিস ইয়াবাসহ বাবুল না‌মে এক মাদক ব‌্যবসায়ী আটক কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক নামের এক শিশুর মৃত্যু গাজীপুর এক প্রবাসীর স্ত্রী বাচ্চাসহ একই প‌রিবা‌রের ৫ জন‌কে জবাই ক‌রে হত‌্যা আদালতের নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ  জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী নেতা ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
এ সময় অপরাধ দমন, মাদক নির্মূল, জ্বালানী সংকট নিরসনে সুষ্ঠু ব্যাবস্থাপনা এবং সামাজিক অস্থিরতা প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সংশ্লিষ্টদের মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা