October 20, 2026, 6:23 am
শিরোনাম:
রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশ, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মাইন উদ্দিন, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, একুশে ফেব্রুয়ারিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ছাড়া, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান খান বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবের দিন। তাই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ দিনকে স্মরণীয় করে তুলতে চাই।”

সভায় উপস্থিত অতিথিরা একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং দিবসটি সুষ্ঠুভাবে উদযাপনের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রায়পুরবাসীর অংশগ্রহণে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা