November 20, 2026, 9:11 pm
শিরোনাম:
রায়পুরে ফার্মেসি থেকে ওষুধ চুরির চেষ্টার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ব্যক্তি লক্ষ্মীপুরজুড়ে নারিকেলের বাম্পার ফলন, ২০০ কোটি টাকার বাজার—শিল্পকারখানা স্থাপনের দাবি রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম রায়পু‌রে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২ রায়পুর থানার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে ফাইয়াজ বিন আকিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউপির ৬ নাম্বার নক্তি বাড়ীর বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাইয়াজের মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার কৃষক মোস্তফার ছেলে। তারা ৫ ভাই ও দুই বোন এবং সে চরআবাবিল ইউপির হায়দরগন্জ মডেল স্কুলের বিজ্ঞান বিভাগের মেধাবি এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বিকালে ছোট বোনের বাড়ীতে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নেয় ফাইয়াজ। এসময় তাকে কলেজ শিক্ষক বড় ভাই বাধা দেন। এতে ক্ষুদ্ধ হয়ে ফাইয়াজ নীজের ঘরে গিয়ে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এসময় দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার নাঈম ভুইয়া মৃত ঘোষনা করে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে এসএসসি পরীক্ষার্থী ফাইয়াজ আত্মহত্যা করতে পারে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত না করে লাশ টি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা