May 16, 2026, 11:01 am
শিরোনাম:
রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওমা‌নে সড়ক দুর্ঘটনায় চার ভাইয়ের মর্মা‌ন্তিক মৃত‌্যু ফেনী‌তে বাস চাপায় বাপ ছে‌লের মৃত‌্যু রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবা, গাঁজা এবং নগদ টাকাসহ ০৩ জন আটক রামগ‌ঞ্জে ১০ পিস ইয়াবাসহ বাবুল না‌মে এক মাদক ব‌্যবসায়ী আটক কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক নামের এক শিশুর মৃত্যু গাজীপুর এক প্রবাসীর স্ত্রী বাচ্চাসহ একই প‌রিবা‌রের ৫ জন‌কে জবাই ক‌রে হত‌্যা আদালতের নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ  জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে খাল খনন উদ্বোধন, সংবর্ধনা নিয়ে সমালোচনার ঝড়

এস এম জা‌কির হো‌সেন

এস এম ‎জা‌কির হো‌সেন, ‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
‎সরকারের ‘দেশব্যাপী খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
‎উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর খোকনের প্রতিষ্ঠিত আব্দুল হক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা খান আল মামুন উপস্থিত সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সংবর্ধনা জানান। এ সংবর্ধনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সংবর্ধনা দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করা হয়েছে।”
‎অপরদিকে এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “খাল খনন হচ্ছে নাকি কোনো প্রতিষ্ঠানের প্রচারণা তা বুঝতে পারছি না।”
‎তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক আয়োজন, যার মাধ্যমে আগত অতিথিদের সম্মাননা জানানো হয়েছে।
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎এছাড়াও চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা গাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
‎স্থানীয়দের মতে, খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা প্রদানকে ঘিরে যে আলোচনা সৃষ্টি হয়েছে, তা সরকারি উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক প্রভাবের প্রশ্নও সামনে নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা