July 12, 2026, 8:33 am
শিরোনাম:
‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব মাদক নিয়ন্ত্রণে সময়োপযোগী নতুন আইন প্রয়োজনঃ এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মন্ডল গ্রেফতার রায়পুরের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: যাত্রা শুরু করল ‘রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)’ রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে গণঅধিকার পরিষদের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

Reporter Name

প্রদীপ কুমার রায়;

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় সরকারের দাবিতে এবং তথাকথিত ফ্যাসিবাদী রাজনৈতিক জোটসমূহের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০মে বিকেলে পৌরসভাস্থ শহীদ ওসমান চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের মূল দাবি ছিল ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি (জাপা) এবং আওয়ামী নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নিবন্ধন বাতিলের পাশাপাশি একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় সরকার গঠন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা নানা স্লোগানে রায়পুরের রাজপথ প্রকম্পিত করে তোলেন। স্লোগানগুলো ছিল—বিপ্লবী নুরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, ফ্যাসিবাদের দোসরদের নিবন্ধন বাতিল চাই, জাতীয় সরকার চাই, জনগণের অধিকার চাই ইত্যাদি।

এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও জনঅধিকার রক্ষায় এখন প্রয়োজন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার। জনগণের ওপর দমন-পীড়ন ও রাজনৈতিক দখলদারিত্ব আর চলতে দেওয়া যায় না।

বিক্ষোভে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা
যুগ্ম আহ্বায়ক গাজী মামুন, সাবেক জেলা সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সরকার, ছাত্র অধিকার পরিষদ রায়পুর উপজেলা সভাপতি তানভীর হায়দার সোহেল প্রমুখ। এছাড়া মিছিলে আরও ৫০ থেকে ৬০ জন স্থানীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি শান্তিপূর্ণ হলেও রাজনৈতিক বার্তা ছিল প্রখর ও দৃঢ়। স্থানীয় প্রশাসন শুরু থেকেই সতর্ক অবস্থানে থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা