September 15, 2026, 6:51 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে গোপন ভোটে তৃণমূল বিএনপির নেতৃত্ব নির্বাচন

Reporter Name

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার
রায়পুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) রায়পুর মহিলা কলেজে আয়োজিত এ নির্বাচনে সভাপতি পদে নূরুল হুদা নান্টু এবং সাধারণ সম্পাদক পদে শাহ আলম বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে মোট ১৭২ ভোটের মধ্যে নূরুল হুদা নান্টু পেয়েছেন ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফজলুল করিম খোকন পেয়েছেন ৪১ ভোট এবং মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে শাহ আলম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ৩২ ভোট।

নির্বাচনে ভোট গ্রহণ বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত এডভোকেট হারুন অর রশীদ।

নির্বাচন অনুষ্ঠানে পৌর বিএনপি আহ্বায়ক ও সাবেক মেয়র এবিএম জিলানী, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাহের, নুরে হেলাল মামুন,ডা: মুকুল মিয়াজি, আব্দুল মজিদ চৌধুরী, নজরুল ইসলাম লিটন, আনিসুল হক আনিস, এসএম মোরশেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ নির্বাচনের মধ্য দিয়ে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দলে গনতন্ত্রের চর্চা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা