August 16, 2026, 7:52 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে তছলিম-রাজিম-ফারুক পুলিশের হাতে আটক

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে অপারেশন ডেভিল হান্ট চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তছলিম উদ্দীন (৬৫), তিনি উত্তর পুর্ব কেরোয়া গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিম (৩৭)। সে পৌর শহরের দেনায়েতপুর এলাকা আব্দুল মতিনের ছেলে এবং পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (৩৮)। তিনি পৌর শহরের কাঞ্চনপুর এলাকার মৃত বশির উল্যা পাটোয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। তবে ঠিক কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতরা ৪ ও ৫ আগষ্ট ছাত্রজনতার ওপর হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত থাকার গোয়েন্দা তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা