August 21, 2026, 7:04 pm
শিরোনাম:
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে তিন ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান এর নির্দেশনায় এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পূর্ণবাসী ফার্মেসি, মোহাম্মদীয়া ফার্মেসি এবং পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য মজুদ রাখার অপরাধ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ) ও (গ) ধারায় এই অপরাধের জন্য তিন ফার্মেসিকে মোট ১৮,০০০ (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন লক্ষ্মীপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব ডালিম চন্দ্র দাস। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা