August 16, 2026, 7:29 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৪ অক্টোবর রাত ৮ টার দিকে পৌর শহরের মোয়াজ্জেমের বাড়ী নামক একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ পরীর মরদেহ উদ্ধার করে। সে ফরিদগঞ্জ উপজেলার আলোনীয়া গ্রামের চরমুরারি এলাকার শাহ আলম মোল্লা ও ফুলমতির সন্তান।

লাশের পচন ধরায় অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে ধারণা করলেও কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদঘাটন করতে পারেনি পুলিশ।

জানা যায়, পরীর হিজড়া লাইনে আসার আগে তার নাম ছিলো নুর আলম সাফু। লিঙ্গান্তর করে সে পরী নাম ধারন করে। দীর্ঘদিন ধরে
পৌর শহরের মোয়াজ্জেম মিয়ার একটি পরিত্যক্ত বাসায় তৃতীয় লিঙ্গের নারীরাসহ পরী বসবাস করে আসছিলো। প্রায় ছয় মাস আগে হিজড়ারা শহরের বিভিন্ন জায়গায় বাসাভাড়া নিয়ে চলে যায়। এর পর থেকেই বাসাটিতে কেউ থাকত না। সোমবার বাসার পাশ্ববর্তী রাস্তা দিলে চলাচল করার সময় এক পথযাত্রী বাসা থেকে বের হওয়া তিব্র দুর্গন্ধ পেলে আশে পাশের লোকজনকে বলেন। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ঘটনাস্থল পরিদর্শন করা রায়পুর থানার এসআই আবু হানিফ-৩ জানান, পরীর ঝুলন্ত লাশ করা হয়েছে। লাশের পচন ধরায় দূর্গন্ত বেরুচ্ছে। অন্তত দুই দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা