July 17, 2026, 8:01 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত রাখালিয়া বাজার সংলগ্ন ওসমান গনি পাটোয়ারী বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ী ওসমান গনি পাটোয়ারী জানান, চোরের দল রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের সংখ্যা ছিল ৫-৭ জন এবং প্রত্যেকেই ছিল অস্ত্রধারী। চোরেরা ঘর থেকে ৩ ভরি স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

রাখালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাঞ্চন চৌধুরী জানান, ওসমান গনি পাটোয়ারীর বাড়িতে সংঘটিত এই চুরির ঘটনা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। দীর্ঘদিন ধরে ওসমান গনির স্ত্রী অসুস্থ থাকায় পরিবারের সবাই ঢাকায় বসবাস করছিলেন। ফলে বাড়িটি খালি থাকায় চোরেরা সুযোগ নেয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের চুরির ঘটনা এলাকায় নিরাপত্তার ঘাটতির বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে। তারা দ্রুত পুলিশি তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা