April 11, 2026, 11:32 pm
শিরোনাম:
লক্ষ্মীপু‌রে ফরহাদ হত‌্যা মামলার ৩ আসামী গ্রেফতার ফরিদগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ ‎ ইরা‌নি মুদ্রায় ইরান‌কে টোল দি‌তে হবে হরমুজ প্রণালিতে শেরপুর-বগুড়া উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হরমুজ প্রনা‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের ২০ কো‌টি ডলা‌রের ড্রোন নি‌খোঁজ! আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা ‌হ‌য়ে‌ছে মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার খোলার জন‌্য দুই দে‌শের গুরুত্বপূর্ণ বৈঠক হ‌য়ে‌ছে চু‌ক্তি ভঙ্গ করায় হরমুজপ্রনা‌লি পুনরায় বন্ধ করল ইরান সৌ‌দিতে সড়ক দুর্ঘটনায় ফ‌রিদগঞ্জের প্রবাসীর মর্মা‌ন্তিক মৃত‌্য! ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত হ‌য়ে‌ছে ভারত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে প্রতিবন্ধী অধিকার সচেতনতায় ওরিয়েন্টেশন, হুইলচেয়ার বিতরণ

Reporter Name

প্রদীপ কুমার রায় :
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজন করা হয় এক বিশেষ ওরিয়েন্টেশন ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার ১৪ আগস্ট রায়পুর প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্হার কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বিষয়ক ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব নিজাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব স্বপন কুমার হালদার, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মাজহারুল ইসলাম, রায়পুর বণিক সমিতির সভাপতি জনাব সাইফুল ইসলাম মুরাদ ও সেক্রেটারি আলমগীর হোসেন, গণমাধ্যমকর্মী প্রদীপ কুমার রায়, তাবারক হোসেন আজাদ ও ওয়াহিদুর রহমান মুরাদ।

প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্হার নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম রিংকুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গাজী আমিন উল্যা, ফুড ল্যান্ড রেস্টুরেন্টের পরিচালক কামরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী রাকিব পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার রক্ষা ও সঠিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সচেতনতা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা সম্ভব।

ওরিয়েন্টেশন শেষে অতিথিরা সংস্হার ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা