October 15, 2026, 4:22 pm
শিরোনাম:
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ রায়পুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রায়পুরে মেঘনায় অভিযানে হামলা, ইট-পাথরের আঘাতে শিক্ষা-কর্মকর্তাসহ আহত ৫ মালয়েশিয়ায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ছে, ১,৭০০ থেকে ২,০০০ রিঙ্গিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিএনপির নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব প্রাপ্তদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়েরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রাইম ব্যাংক চত্বরে এই শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের বলেন, “দেশ থেকে পালিয়ে গেলেও হাসিনা সরকারের কৃতকর্মের বিচার এ দেশেই হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে তত্ত্বাবধায়ক সরকারকে বেকায়দায় ফেলতে চাই না। দেশের বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে। বাংলাদেশ এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি রোডম্যাপ তৈরি করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাই।”

প্রায় এক দশক পর রায়পুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেডএম মাজমুল ইসলাম মিঠু এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সফিকুর রহমান ভূঁইয়া। অপরদিকে, পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবিএম জিলানি এবং সদস্য সচিব হয়েছেন সফিকুল আলম আলমাস

অনুষ্ঠানের শেষে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে আবুল খায়েরকে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা