October 22, 2026, 11:03 am
শিরোনাম:
সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

Reporter Name

‎
‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:-
‎লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড সংলগ্ন হাজীবাড়ি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ ইউসুফ ও হাসান নামের দুই ব্যক্তির বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
‎
‎স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২টার কিছু পর হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং দুটি ঘরই আগুনে ভস্মীভূত হয়। আগুন নেভাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালান। তবে ততক্ষণে ঘরের সবকিছুই পুড়ে যায়।
‎
‎ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভাষ্যে জানা গেছে, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালঙ্কারসহ সকল মূল্যবান সামগ্রী সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
‎
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কোনো উল্লেখযোগ্য উপস্থিতির তথ্য পাওয়া যায়নি।
‎
‎স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের দ্রুত সহযোগিতা কামনা করেছেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা