July 12, 2026, 9:11 am
শিরোনাম:
‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব মাদক নিয়ন্ত্রণে সময়োপযোগী নতুন আইন প্রয়োজনঃ এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মন্ডল গ্রেফতার রায়পুরের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: যাত্রা শুরু করল ‘রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)’ রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: তিন বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়পুরের তত্ত্বাবধানে আজ ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রায়পুর উপজেলার হায়দারগঞ্জে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাইসেন্সবিহীন পণ্যের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার এবং যথাযথ অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে নিউ জান্নাত বেকারি, চাঁদ তারা বেকারি এবং দিলশাদ বেকারিকে মোট ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই পরিদর্শক, ফিল্ড অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, একই অভিযানে কৃষিজমির টপ সয়েল কেটে ঝুঁকিপূর্ণ পাওয়ার টিলারচালিত ট্রলিতে পরিবহন করার অপরাধে অভিযুক্তকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা