সংবাদদাতা রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজার বটতলী সিরাজুল উলুম ইসলামিয়া মডেল মাদ্রাসা মাঠে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন মিঝির সভাপতিত্বে এবং বামনী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঝির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার। উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন রায়পুর উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি জিয়া উদ্দিন জিয়া, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর কবির ভূঁইয়া, মহিলাদল নেত্রী কাজী ফাতেমা, বিএনপি নেতা মো. আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শান্ত ইসলাম, রুস্তম আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন মধ্যা, যুবদল নেতা জুবায়ের হোসেন জুয়েল, আবদুর রহিম আকাশ ও হামছাদী ইউনিয়ন যুবদল নেতা মো. শিপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, বামনী ইউনিয়ন বিএনপি একটি মাদকবিরোধী ও শান্তিপূর্ণ পরিবার। ভালো কাজের সঙ্গে বিএনপি সব সময় থাকবে।
বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে দল-মতনির্বিশেষে সচেতন ভূমিকা রাখতে হবে।