November 21, 2026, 9:11 pm
শিরোনাম:
স্বর্ণের বাজারে বড় ধস, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা রায়পুরে শীর্ষ জঙ্গি গ্রেপ্তার: দুই মাসের গোপন আস্তানায় কারা ছিল নেপথ্যের সহযোগী? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রায়পুরে ফার্মেসি থেকে ওষুধ চুরির চেষ্টার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ব্যক্তি লক্ষ্মীপুরজুড়ে নারিকেলের বাম্পার ফলন, ২০০ কোটি টাকার বাজার—শিল্পকারখানা স্থাপনের দাবি রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সংখ্যালঘু স্কুল ছাত্রী নিখোঁজ ॥ ৪ দিনেও সন্ধান মেলেনি

Reporter Name

প্রদীপ কুমার রায়: নিখোঁজ হওয়ার ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রায়পুর উপজেলার ক্যাম্পের হাট এস,সি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী অথৈ মজুমদারের। গত ৩০ মে বৃহস্পতিবার সকালে দক্ষিন চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর নিজ গ্রাম থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি সে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পর তাকে না পাওয়ায় পরদিন রায়পুর থানায় একটি হারানো ডায়েরি (জিডি) করেন নিখোঁজ ছাত্রীর বাবা অনু মজুমদার।
ছাত্রীর বাবা অপু মজুমদার বলেন, গত বৃহস্পতিবার সকালে কোচিং ও স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় অথৈ মজুমদার। কোচিং শেষে তারা স্কুলের প্রথম ক্লাসও করেছিল। কিন্তু এর পর থেকেই তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সহপাঠীদের কাছে জানতে পারি ওই দিন অথৈ মজুমদার স্কুলে আসছিল। তবে কিছুক্ষণ পর তাকে আর দেখিনি তারা। সহপাঠীরা মনে করছি, সে হয়তো ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। তবে মেয়েটির বাবার দাবি তার মেয়েকে হয়তো কেউ প্রলোভনে দেখিয়ে স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে খেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় এসে বিস্তারিত জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা