August 16, 2026, 7:55 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে হোসেন আহম্মদের সৌখিন ড্রাগন ফলের বাগান

Reporter Name


‎আবু মুসা মোহন, রায়পুর (লক্ষ্মীপুর)
‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চৌধুরী বাজারে সৌখিন চাষাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হোসেন আহম্মদ। নিজ উদ্যোগে বাড়ির ছাঁদে গড়ে তুলেছেন একটি চমৎকার ড্রাগন ফলের বাগান।

‎ড্রাগন ফল সাধারণত পাহাড়ি বা উঁচু অঞ্চলে চাষ হয় বলে ধারণা থাকলেও, হোসেন আহম্মদের এই বাগান প্রমাণ করে দিয়েছে—ইচ্ছা, পরিশ্রম ও যত্ন থাকলে নিচু এলাকাতেও এই ফল চাষ সম্ভব।

‎বাগান ঘুরে দেখা গেছে, সারি সারি গাছে ঝুলে আছে লাল-সবুজ রঙের দৃষ্টিনন্দন ড্রাগন ফল। আগ্রহী দর্শনার্থীরা নিয়মিত বাগান পরিদর্শনে আসছেন।

‎হোসেন আহম্মদ বলেন, “প্রথমে শুধু শখের বসেই গাছ লাগিয়েছিলাম। এখন এটি একটি উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষের পরিকল্পনা আছে।”

‎স্থানীয় কৃষি কর্মকর্তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং চাষিদের জন্য অনুপ্রেরণার উৎস বলে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা