June 15, 2026, 10:28 am
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

দেশ দিগন্ত ডেস্ক

‎সরকারের ‘দেশব্যাপী খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‎শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের বিপি-৮, বিপি-১৭ ও পি-২ খালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের সূচনা করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি  নিগার সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎এছাড়াও চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা গাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা