লক্ষ্মীপরে কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালতের
অভিযান, জরিমান আদায়লক্ষ্মীপুর বাজারে কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার, ৬ অক্টোবর, লক্ষ্মীপুর বাজারে মেসার্স ভূইয়া ইন্টারন্যাশনাল ও মেসার্স মেহদী ট্রেডার্স-০২ নামের দুটি পশুখাদ্য বিক্রির দোকান এবং মার্জিয়া এন্টারপ্রাইজ নামের একটি ফলের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধ ধরা পড়ে।
এ অপরাধে কৃষি বিপণন আইন-২০১৮-এর ১৯(১)(ক), ১৯(১)(ঙ) ও ১৯(১)(চ) ধারায় মোট তিনটি মামলা করা হয়। পরে মামলাগুলোতে ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক, দেশ দিগন্ত অনলাইন।