লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ লামচরী মাদ্রাসা সংলগ্ন ‘জামাল শন পাপড়ী’ নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে অননুমোদিত ওই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও সরবরাহের অপরাধে প্রতিষ্ঠানের মালিক জামাল হোসেন, পিতা—ফাইজুল মিয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াই প্রু মারমা।
অভিযানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী, লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম এবং লক্ষ্মীপুর সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম চলমান থাকবে।