July 17, 2026, 8:11 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে নিত্যপন্যের বাজারে জেলা প্রশাসক রাজীব কুমার

Reporter Name

প্রদীপ কুমার রায়:

পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এরই অংশ হিসেবে, রোববার ২ মার্চ লক্ষ্মীপুর জেলা সদরের চকবাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা।

পরিদর্শনকালে, চকবাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ প্রদর্শন না করার অভিযোগ উঠে। এছাড়া, মূল্য তালিকা না থাকায় আইন মোতাবেক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ৬টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “আমরা রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। পাইকারি ও খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন, মূল্য তালিকা প্রদর্শন করেন এবং ক্রয় রশিদ সংরক্ষণ করেন। জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

এছাড়া, জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে, বাজারে কোনো প্রকার সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীদের সুযোগ দেয়া হবে না এবং তারা নিয়মিত মনিটরিং চালিয়ে যাবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা