July 29, 2026, 3:00 pm
শিরোনাম:
হঠাৎ ছুটিতে দেশে আসা বাংলাদেশিদের ভিসা ক্যানসেলের অভিযোগ, অজানা আতঙ্কে আমিরাত প্রবাসীরা! রায়পুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড, ১৬০ কেজি পলিথিন জব্দ রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ফেসবুকে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা রায়পুর পল্লী‌বিদ‌্যু‌তের ডি‌জিএম‌কে এক সপ্তা‌হের আলটিমেটাম!! রায়পুরে পেঁপে চাষে সফল সানাউল্যা, বাজারে ব্যাপক চাহিদা রায়পুরে মহিলা কলেজ সড়কে মাটিযুক্ত কংক্রিট দিয়ে সিসি ঢালাইয়ের অভিযোগ রায়পুরে ‘গ্রিন লাইফ’ ডায়গনস্টিকঃ চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগ ফ্রি ভে‌রিফাইড ব‌্যাজ চালু ক‌রে‌ছে ফেসবুক রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে মোবাইল‌কো‌র্টের অ‌ভিযান: জ‌রিমানা আদায়

দেশ দিগন্ত ডেস্ক

 

ডেস্ক নিউজ:
শনবর ০৪ এপ্রিল ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ তেমুহনী ও ঝুমুড় মোড় এলাকায় সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দক্ষিণ তেমুহনী স্টেশনে অবস্থিত মেসার্স জনতা ফিলিং স্টেশনে তেলের মজুদ ও ক্রয়-বিক্রয় রেজিস্টার যাচাই করা হয়, যেখানে তেল ক্রয়ের রেজিস্টার আপডেট না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া ঝুমুড় মোড় ও দক্ষিণ তেমুহনী এলাকায় চলাচলকারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ যাচাইকালে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ৫ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ধারায় মোট ৪টি মামলার মাধ্যমে আরও ১৬,০০০ (ষোলো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। আজকের অভিযানে পৃথক দুটি আইনের অধীনে ৫টি মামলায় সর্বমোট ৩১,০০০ (একত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা