June 15, 2026, 1:23 am
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সড়কের পাশে ইউপি সদস্যের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চারবারের নির্বাচিত ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান আরিফের (৪৮) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের পাশে তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।

নিহত আরিফের বাড়ি লক্ষ্মীপুরের লামচরী গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সদস্য এবং রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী জানিয়েছেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল। ঘটনার একদিন আগে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ঢাকার মিরপুরের বাসা থেকে ডেকে নিয়ে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা মরদেহটি ডাম্পিং করতে সড়কের পাশে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে প্রকৃত ঘটনা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

এ ঘটনায় হত্যা না দুর্ঘটনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা