August 16, 2026, 7:07 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সারা জীবন মানব সেবায় বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী সফিকুল রহমান ভূঁইয়া

Reporter Name


‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দীর্ঘদিনের মানবিক নেতা সফিকুল রহমান ভূঁইয়া। তিনি রায়পুর উপজেলার ৩ নম্বর চর মোহনা ইউনিয়নের বাসিন্দা। রাজনীতির মঞ্চে থাকলেও তিনি কখনো কেবল পদ-পদবির জন্য কাজ করেননি। চিরকাল নিজের খেয়ে মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য।

‎স্থানীয়রা জানান, সফিকুল রহমান ভূঁইয়া সবসময় অসহায় মানুষের পাশে ছিলেন। এলাকার গরীব-দুঃখী মানুষের জন্য চিকিৎসা সহযোগিতা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, এমনকি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি।

‎সফিকুল রহমান ভূঁইয়ার বড় ভাই ফারুক ভূঁইয়া বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করেন। তার উপার্জনের একটি বড় অংশ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করে আসছেন সফিকুল রহমান ভূঁইয়া। সেই টাকায় এলাকায় অসংখ্য দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন। ফলে এলাকার মানুষ তাকে শুধু একজন রাজনীতিবিদ হিসেবেই নয়, একজন মানবিক ব্যক্তি হিসেবেও দেখেন।
‎রায়পুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মতে, সফিকুল রহমান ভূঁইয়া সবসময় সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। নিজের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকেই তিনি বড় করে দেখেছেন। তার মানবিক কর্মকাণ্ডের কারণেই সাধারণ মানুষ তাকে আস্থার প্রতীক হিসেবে গণ্য করছে।

‎অন্যদিকে, সাধারণ ভোটাররা মনে করছেন— যদি সফিকুল রহমান ভূঁইয়া (মার্কা: আম) সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান, তবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুন্দর  হবে এবং মানুষের কল্যাণে তার কাজ করার সুযোগ আরও বৃদ্ধি পাবে। মানুষের দুঃখে-সুখে যে মানুষ পাশে থাকে, তাকেই নেতা হিসেবে চায় জনগণ।

‎সফিকুল রহমান ভূঁইয়া আজ শুধু একজন রাজনৈতিক প্রার্থী নন, বরং মানুষের হৃদয়ের কাছের একজন সেবক। তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ড ও জনগণের ভালোবাসা তাকে বিএনপির সাধারণ সম্পাদক পদে (মার্কা: আম) সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে সামনে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা