November 9, 2026, 6:09 pm
শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

Reporter Name

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
বয়সের ভারে নুয়ে পড়া মানুষ কিংবা প্রতিবন্ধী ব্যক্তির জীবনে একটু যত্ন, সহমর্মিতা ও নিরাপত্তা অনেক বড় সহায়তা। তাঁদের দৈনন্দিন জীবন সহজ ও মর্যাদাপূর্ণ করতে পরিবারের সদস্যদের সচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ।
২২ ও ২৩ অক্টোবর প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন।
প্রশিক্ষণে দৈনন্দিন পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদে চলাফেরায় সহায়তা, পুষ্টিকর খাবার পরিবেশন, পোশাক পরিবর্তন এবং মানসিক সমর্থন দেওয়ার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। শুধু শারীরিক যত্ন নয়, পরিচর্যার ক্ষেত্রে ব্যক্তির মতামত, ব্যক্তিগত মর্যাদা ও মানসিক স্বস্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী আমিন উল্যা।
প্রশিক্ষণ পরিচালনা করেন ফিজিওথেরাপিতে ডিপ্লোমাধারী নূর মোহাম্মদ। অনুষ্ঠানে চরপলোয়ান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও প্রবাসী সাইফুল আলম রেজা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সঞ্চালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম রিংকু।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণ পরিবারে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি যত্নশীল আচরণ বাড়াবে। কারণ, তাঁদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, মানবিক সমাজ গড়ারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রদীপ কুমার রায়
সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)
মোবাইল: 01712659510


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা