August 27, 2026, 9:45 pm
শিরোনাম:
রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিসিদের সা‌থে বৈঠক ক‌রেন প্রতিমন্ত্রী ইশরাক

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
রাজধানীর ঢাকা ৬ আসন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসন, মাদক নির্মুল করতে সংশ্লিষ্ট ডিসিদের সঙ্গে আলোচনা সভা করেছেন আসনটির সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার ২১ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), ওয়ারী বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), কোতোয়ালি থানা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাগণ।

সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা ৬ আসনকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।

Click & Flow


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা