August 22, 2026, 8:23 pm
শিরোনাম:
রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

আইসিইউতে দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রায়পুরে সফিকূল রহমান ভূইয়া  দোয়া মাহফিলের উদ্যোগ

Reporter Name


‎আবু মুসা মোহন বিশেষ  প্রতিনিধি:-
‎বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দেশনেত্রী নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

‎এদিকে, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূইয়া জানিয়েছেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রায়পুরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরা স্থানীয়ভাবে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মুনাজাতের ব্যবস্থা করেছেন।

‎শফিকুর রহমান ভূইয়া বলেন,
‎দেশনেত্রী আমাদের আশা-ভরসার প্রতীক। তাঁর সুস্থতার জন্য আমরা রায়পুরজুড়ে দোয়া মাহফিল করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসেন এটাই আমাদের প্রার্থনা।

‎স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণও এসব দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন এবং দেশনেত্রীর সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের মাঝে গভীর উদ্বেগ ও প্রার্থনা অব্যাহত রয়েছে।

‎দেশবাসী আশাবাদী দ্রুত সুস্থ হয়ে  জনগণের মাঝে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা