October 8, 2026, 12:31 am
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

আধুনিক ওয়ার্ড গঠনে কাউন্সিলর প্রার্থী হতে চান মোঃ শাহজাহান

Reporter Name

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ শাহজাহান। তিনি রায়পুর পৌর বিএনপির সক্রিয় সদস্য ও এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তি।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন শাহজাহান। দলের দুঃসময়ে মাঠে থেকে সংগঠনের পাশে থেকে কাজ করেছেন বলেও জানান তিনি।

মোঃ শাহজাহান বলেন, “আমি আমার ওয়ার্ডের উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং এলাকার তরুণ সমাজকে সংগঠিত করার লক্ষ্যে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। জনগণ যদি আমাকে বিশ্বাস করে সুযোগ দেন, আমি সেবাকে দায়িত্ব নয়, বরং কর্তব্য হিসেবে পালন করব।” আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর পক্ষে অনেকে মনে করছেন, সদালাপী স্বভাব এবং জনসম্পৃক্ততার কারণে শাহজাহান একজন যোগ্য প্রার্থী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা