August 23, 2026, 9:21 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ইউনিয়ন বিএনপি কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী জহির আলম বাচ্চু: “১৭ বছর স্ত্রী-সন্তান নিয়ে ঘরে ঘুমাতে পারিনি”

Reporter Name

আরিফ হোসেন রুদ্র (রায়পুর) লক্ষীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নে আসন্ন বিএনপি কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির আলম বাচ্চু। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের জন্য নানা ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছেন বলে দাবি করেছেন।

একান্ত আলাপচারিতায় জহির আলম বাচ্চু বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গত ১৭ বছরে আমার নামে ৩৩টি মামলা হয়েছে। আমি বারবার কারা নির্যাতনের শিকার হয়েছি। স্ত্রী-সন্তান নিয়ে ১৭ বছরে ১৭ মাস আমি ঘরে ঠিকমতো ঘুমাতে পারিনি। রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা, মাইজদী, ফেনীসহ বিভিন্ন বিভাগীয় পর্যায়ে যখন যেখানেই দলের কর্মসূচি ছিল, আমি ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে সক্রিয় ছিলাম।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতেও আমি দলের জন্য আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো। সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকে রায়পুরের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

সভাপতি প্রার্থী হিসেবে জহির আলম বাচ্চু ইউনিয়নের সকল নেতা-কর্মীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা