দেশ দিগন্ত ডেস্ক:
লক্ষ্মীপুরের কমলনগরে পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।লক্ষ্মীপুরের কমলনগরে পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উন্মুক্ত পরিবেশে বালু রেখে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন অবস্থায় বালু পরিবহনের দায়ে এক ট্রাকচালককে চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সুচনা।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।