July 6, 2026, 11:54 pm
শিরোনাম:
রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎ রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি! চার দিনেও মেলেনি হত্যার মোটিভ! রায়পুরে বামনি–কবিরহাট–রবিদাস সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কৃষকের ডাকে গাড়ি থামি‌য়ে কৃ‌ষি মা‌ঠে প্রতিমন্ত্রী

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
কৃষকের ডাকে গাড়ি থামি‌য়ে প্রতিমন্ত্রী, অর্ধ কি.মি পায়ে হেঁটে ডিপ সেচ প্রকল্প প‌রিদর্শন ক‌রেন।

রবিবার ০৮ মার্চ সরকারি অনুষ্ঠান শেষ করে বুড়িগঞ্জ থেকে পরবর্তী অনুষ্ঠানে রওনা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পথিমধ্যে প্রায় ৮–১০ জন কৃষক তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। হঠাৎই প্রতিমন্ত্রীর গাড়িবহর থেমে যায়।

কৃষকরা জানান, তাদের ডিপ সেচ প্রকল্পের বিদ্যুৎ লাইনের সংযোগ কেটে দেওয়া হয়েছে, ফলে সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। কৃষকদের কথা মনোযোগ দিয়ে শোনার পর প্রতিমন্ত্রী প্রটোকলের তোয়াক্কা না করে প্রায় অর্ধ কিলোমিটার পায়ে হেঁটে ডিপ সেচ স্থানে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখেন।

পরে তিনি দ্রুত বিএডিসি ও পল্লী বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের নির্দেশ দেন এবং একদিনের মধ্যে সমস্যার সমাধান করতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা