October 22, 2026, 10:22 pm
শিরোনাম:
স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে সরাসরি সিএন‌জি চলাচল এবং অ‌তি‌রিক্ত ভাড়া ব‌ন্ধে নাগ‌রিক ব‌্যানা‌রে মানববন্ধন

‌দেশ দিগন্ত সংবাদ

চাঁদপুর লঞ্চ ঘাট থেকে রায়পুর ( লক্ষ্মীপুর) বাস স্ট্যান্ড পর্যন্ত সরাসরি সিএনজি সেবা পূনরায় চালু এবং ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ব‌ন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ জুন) দুপুর ১২ টার দিকে রায়পুর শহরে প্রেস ক্লাবের সাম‌নে রায়পুর সচেতন নাগরিক বৃন্দের পক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধ‌নটি হাসান আল মেহেদীর সঞ্চালনায় উপস্থিত ছিলের ঢাকাস্থ রায়পুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী আরাফাত বলেন, দীর্ঘদিন ধরে চাঁদপুর ঘাট থেকে রায়পুর বাস স্ট্যান্ড পর্যন্ত সরাসরি সিএনজি না আসায় সাধারণ যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।আমরা এই অবস্থার পরিত্রাণ চাই।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, দেশের সব জায়গায়র মতো এখানেও সিন্ডিকেট। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে রায়পুর পর্যন্ত সরাসরি না এসে বর্ডার পর্যন্ত নামিয়ে দেওয়া হয়। এতে হয়রানী বহুগুম হয়।

ঢাকাস্হ রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ” ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে চায়।কিন্তু এই রুটে যাত্রী হয়রানি একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রুটে অনতিবিলম্বে সরাসরি চাঁদপুর ঘাট থেকে রায়পুর বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজি সেবা পুনরায় চালু করতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর থানার অফিসার্স ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর থানার অফিসার ইনচার্জ বরাবার স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা