November 20, 2026, 8:48 pm
শিরোনাম:
রায়পুরে ফার্মেসি থেকে ওষুধ চুরির চেষ্টার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ব্যক্তি লক্ষ্মীপুরজুড়ে নারিকেলের বাম্পার ফলন, ২০০ কোটি টাকার বাজার—শিল্পকারখানা স্থাপনের দাবি রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম রায়পু‌রে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২ রায়পুর থানার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎জাতীয় নির্বাচনে এক দিনে নয়, ৬৪ জেলায় ৬৪ দিনে ভোটের দাবি ‎

Reporter Name

‎✍️ আবু মুসা মোহন
‎
‎বাংলাদেশে জাতীয় নির্বাচন সবসময়ই এক দিনে অনুষ্ঠিত হয়। একদিনে ভোট নেওয়া মানে প্রশাসনের ওপর অতিরিক্ত চাপ, নিরাপত্তা ঝুঁকি এবং নানা ধরনের বিশৃঙ্খলা। এবার জনমনে নতুন একটি ভাবনা ৬৪ জেলায় ৬৪ দিনে ভোট।
‎
‎এই প্রস্তাবের মূল যুক্তি হলো, প্রতিটি জেলায় আলাদা দিনে ভোট হলে নির্বাচন কমিশন (ইসি) আরও মনোযোগী ও স্বচ্ছভাবে ভোট পরিচালনা করতে পারবে। এতে নিরাপত্তা জোরদার করা সহজ হবে, ভোটগ্রহণ কর্মকর্তারা পর্যাপ্ত সময় ও প্রস্তুতি পাবেন, আর জনগণও নির্ভয়ে ভোট দিতে পারবে।
‎
‎এক দিনে ভোট দিলে দেশজুড়ে বিশাল পরিমাণ জনবল, যানবাহন ও সামরিক শক্তি মোতায়েন করতে হয়। এতে প্রশাসনিক ব্যয়ও অনেক বেড়ে যায়। অন্যদিকে, ধাপে ধাপে ভোট হলে এক জেলার অভিজ্ঞতা পরের জেলায় কাজে লাগানো যাবে। ভুলগুলো সংশোধন করা সহজ হবে, ভোটকেন্দ্রে প্রযুক্তি ব্যবহার আরও নির্ভুলভাবে করা সম্ভব হবে।
‎
‎তবে সমালোচকরা বলছেন, ৬৪ দিনে ভোট নিলে সময় অনেক লেগে যাবে, প্রশাসনের কাজ বাধাগ্রস্ত হতে পারে। কিন্তু সমর্থকদের মতে, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন সময় নয়, গুণগত মানই এখানে গুরুত্বপূর্ণ।
‎
‎অতএব, জাতীয় নির্বাচনে এক দিনের পরিবর্তে ৬৪ জেলায় ৬৪ দিনে ভোট নেওয়ার বিষয়টি এখন গভীর আলোচনার দাবি রাখে। নির্বাচন যেন শুধু অনুষ্ঠান না হয়ে, জনগণের প্রকৃত মত প্রকাশের উৎসব হয় সেই লক্ষ্যেই এই নতুন চিন্তা।
‎বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস স্যারের দৃষ্টি কামনা করছি।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা