লক্ষ্মীপুরে বক্তব্যে দেশের, গণতন্ত্র ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানকারীদের নেতৃত্বে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিরোধী দলের সাম্প্রতিক বক্তব্য ও কার্যক্রমের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই তাদের দল উঠে এসেছে এবং ভবিষ্যতেও রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।