June 6, 2026, 10:00 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নি‌য়ে গভীর উদ্বেগ জা‌নি‌য়ে‌ছেন জামা‌য়ে‌তের আমির

Reporter Name

ডেস্ক নিউজ:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নি‌য়ে গভীর উদ্বেগ জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ জামা‌য়ে‌তের আমির ও সংস‌দের বি‌রোধী দলীয় নেতা ডা. শ‌ফিকুর রহমান।

‌তি‌নি ব‌লেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদার জন্য গভীর উদ্বেগের কারণ।

পাকিস্তান ও আফগানিস্তান শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়; তারা অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং গভীর ঐতিহাসিক ও মানবিক বন্ধনে আবদ্ধ দুই ভ্রাতৃপ্রতিম দেশ। কোনো সীমান্তরেখাই এই ভ্রাতৃত্বের ভিত্তিকে মুছে দিতে পারে না। তাদের মধ্যে যা মিল রয়েছে, তা যেকোনো বিরোধের চেয়ে অনেক বড়।

এই পবিত্র রমজান মাসে আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই- অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন। মুসলিম উম্মাহ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড়াতে দেখতে চায় না। স্থায়ী শান্তি সংঘাতে নয়, বরং আলোচনার টেবিলেই প্রতিষ্ঠিত হয়।

মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রজ্ঞা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানাই।

The escalating tensions between Pakistan and Afghanistan are a source of profound concern for all who care about regional peace and the dignity of our peoples.

Pakistan and Afghanistan are not merely neighboring states, they are brotherly nations bound by shared faith, culture and deep family ties that no border can sever. What unites them is far greater than any dispute that divides them.

In this blessed month of Ramadan, we call upon these brotherly nations to declare an immediate ceasefire and pursue resolution through dialogue and diplomacy. The Muslim Ummah cannot afford to see brother raised against brother. Lasting peace is built at the table not on the battlefield.

In the spirit of our shared faith and common future, we urge both sides to choose wisdom over confrontation.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা