May 7, 2026, 11:15 am
শিরোনাম:
‎ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ‎ রামগ‌ঞ্জে মাদক সেবন এবং বহ‌নের অপরা‌ধে এক ব‌্যা‌ক্তি‌কে ৭ দি‌নের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান লক্ষ্মীপু‌রে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত মান‌তে না পারায় স্বামীর আত্মহত্যা ‎ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীর ফল নিয়ে উদ্বেগ রায়পুরে গলদা রেণু ধরায় মোবাইল কোর্টের অভিযান, দুইজনকে ৪৫ হাজার টাকা জরিমানা ‘বানর নাটক’ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ‎ CCS লক্ষ্মীপুর কমিটিতে রায়পুরের সিফাত দপ্তর সম্পাদক, রাকিব পরিকল্পনা সম্পাদক রায়পু‌রে অটোচালক রাজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার কমলনগ‌রে ডাকাত দ‌লের ১ সদস‌্য গ্রেফতার রায়পুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: নদী, খাল ও ওয়ার্ডভিত্তিক পরিষ্কার অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ‎

Reporter Name

‎মোঃ জাকির হোসা্ইন :
‎লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে এক মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রায়পুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ।


‎ বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টার দিকে রায়পুর শহীদ ওসমান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎ এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও মুসল্লিরা অংশ নেন।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে ইমাম সায়েমের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।


‎রায়পুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য সচিব মাওলানা শাহাবুদ্দিন বলেন, “একজন ধর্মীয় ব্যক্তিত্বের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
‎তিনি আরও বলেন, “মা মনি হাসপাতালের এমডি অভি সঞ্জয়কে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

‎এসময় বক্তব্য দেন শানে সাহাবা রায়পুর উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ মামুন, ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য হাফেজ আরিফ হোসেন মিঝিসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিরা।


‎বক্তারা বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা