July 29, 2026, 10:53 am
শিরোনাম:
হঠাৎ ছুটিতে দেশে আসা বাংলাদেশিদের ভিসা ক্যানসেলের অভিযোগ, অজানা আতঙ্কে আমিরাত প্রবাসীরা! রায়পুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড, ১৬০ কেজি পলিথিন জব্দ রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ফেসবুকে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা রায়পুর পল্লী‌বিদ‌্যু‌তের ডি‌জিএম‌কে এক সপ্তা‌হের আলটিমেটাম!! রায়পুরে পেঁপে চাষে সফল সানাউল্যা, বাজারে ব্যাপক চাহিদা রায়পুরে মহিলা কলেজ সড়কে মাটিযুক্ত কংক্রিট দিয়ে সিসি ঢালাইয়ের অভিযোগ রায়পুরে ‘গ্রিন লাইফ’ ডায়গনস্টিকঃ চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগ ফ্রি ভে‌রিফাইড ব‌্যাজ চালু ক‌রে‌ছে ফেসবুক রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রামগতিতে নির্বাচনি জনসভায় যাওয়ার পথে সংঘর্ষ– গুলি ও ভাঙচুর, আহত বহু

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির নেতাকর্মী এবং বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়াসহ গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে রামদয়াল বাজার, আজাদনগর এবং রামগতি বাজারসহ কয়েকটি স্থানে এসব সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

জেএসডির অভিযোগ

জেএসডি নেতারা জানান, সোমবার বিকালে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে নির্বাচনি জনসভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের সহসভাপতি তানিয়া রব।

তাদের দাবি, জনসভায় যোগ দিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যানবাহনে করে রওনা হলে পথে বিএনপি সমর্থিত কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং গুলিবিদ্ধসহ অন্তত একাধিক ব্যক্তি আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন—লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল হোসেন, ইবনে হাসান, বিদন ও তারেক। তাদের নোয়াখালী ও রামগতির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু অভিযোগ করেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজামের সমর্থকরা এ হামলা চালায়। তাঁর ভাষ্য, ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপির পাল্টা বক্তব্য

অভিযোগ অস্বীকার করে রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, জেলা নেতাদের নির্দেশে তারা নিরব ভূমিকা পালন করছিলেন। বরং জেএসডির সহায়তায় থাকা কিছু ব্যক্তি—উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে—রামদয়াল বাজার এলাকায় বিএনপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচনকে ঘিরে উত্তেজনা

লক্ষ্মীপুর–৪ আসনে বিএনপি জোটের হয়ে প্রার্থী হতে চান জেএসডির সহসভাপতি তানিয়া রব, যিনি দলের সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী।
অন্যদিকে একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজাম।

দলীয় সিদ্ধান্ত এখনো কেন্দ্রীয়ভাবে ঘোষণা হয়নি। তবে জেলার এক গুরুত্বপূর্ণ সভায় বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি—নিজামের প্রার্থিতার প্রতি সমর্থন জানান বলে জানা গেছে। এ বিষয়টিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা