October 21, 2026, 11:11 pm
শিরোনাম:
রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ইউএনও’র নেতৃত্বে কঠোর অভিযান, জরিমানা

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের যানজট নিরসনে একটি শক্তিশালী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) মো. শাহেদ আরমান।

এই অভিযানে ফুটপাতে অবৈধভাবে বসে থাকা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং সড়কগুলো দখলমুক্ত করা হয়। একইসাথে, ফুটপাতে যত্রতত্র পার্কিং করা মোটরযান, হেলমেট ছাড়া চালনা এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। নিত্যপন্যের মূল্য বৃদ্ধি রোধ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৬টি মামলা দায়ের করে মোট ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর সেনা ক্যাম্পের সদস্যরা এবং পুলিশের একটি টিম।

ইউএনও মো. ইমরান খাঁন এসময় বলেন, ‘‘পৌর শহরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। একইসাথে, সড়ক যানজট মুক্ত রাখতে এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা আনতে সকল চালককে সচেতন করা হয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘এ অভিযান পুরো রমজান মাস ব্যাপী অব্যাহত থাকবে।’’

এভাবে, রায়পুর পৌর শহরে যানজট সমস্যা সমাধানে প্রশাসনের এই কার্যক্রম শহরবাসীর জন্য একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা