আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- লক্ষ্মীপুরের রায়পুরে ক্যান্সার আক্রান্ত আয়েশা বেগম ও তার নাহিদকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সদ্দার স্টেশন এলাকায় আয়েশা বেগমের বাড়িতে ঢুকে ১০-১৫ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় আয়েশা বেগম ও তার ছেলে নাহিদকে মারধর করে একটি স্বর্ণের চেইন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে বাসার, সুজন, আলমগীরের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। আমাদের ৫-৬ জন ছাত্রলীগের লোকজনকে মারধর করেছে। এবং আমাদের লোক আশঙ্কা অবস্থায় রায়পুর হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।