June 7, 2026, 12:45 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে চরের কৃষি জমি দখলের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

Reporter Name

প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চর কাছিয়া ও কানিবগার চরের ১,৩০০ একর খাস জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরীহ কৃষকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতারা সরকারি খাস খতিয়ানভুক্ত এই জমিগুলো জবরদখল করে রেখেছেন।

ভুক্তভোগী কৃষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে লিজ নেওয়া এসব জমিতে ফসল চাষ করে জীবিকা নির্বাহ করছেন। গত আমন মৌসুমে ধান চাষ করার পর তারা সয়াবিন ও ডালের মতো বিভিন্ন শস্যের চাষ করতে গেলে স্থানীয় বিএনপি নেতাদের বাধার মুখে পড়েন।

গত সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় কৃষকরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা দাবি করেন, বিএনপি নেতারা ক্ষমতার অপব্যবহার করে তাদের জমি দখল করেছেন এবং চাষাবাদে বাধা দিচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ
কৃষক গণি মিয়া বলেন, ‘বিএনপি নেতা বাদশা গাজী, মোবারক আলী, শামীম গাজী ও হারুন হাওলাদার আমাদের জমি দখল করে নিয়েছে। তাদের অত্যাচারে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’

আরেক কৃষক কাদের আলী জানান, ‘৫ আগস্টের পর থেকে তারা বেপরোয়া হয়ে উঠেছে। জমি চাষে আমাদের বাধা দিচ্ছে। আমরা খুব অসহায় অবস্থায় আছি।’

বিএনপি নেতাদের বক্তব্য
অভিযোগের বিষয়ে রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা গাজী বলেন, ‘আমি বা আমার কোনো সহযোগী জমি দখলের সঙ্গে জড়িত নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

বাদশা গাজীও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, ‘আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমরা বরং কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করছি।’

প্রশাসনের পদক্ষেপ
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান বলেন, ‘কৃষকদের অভিযোগের বিষয়ে আমরা অবগত। পেশিশক্তির মাধ্যমে জমি দখল ও হয়রানির অভিযোগ তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে সহকারী কমিশনারকে (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয় কৃষকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত নেতারা অভিযোগ অস্বীকার করায় বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা