October 22, 2026, 10:46 pm
শিরোনাম:
স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
Oplus_131072

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকায় ব্যাটারী চুরির অপবাদ দিয়ে এক যুবককেকে তুলে নিয়ে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে কাঞ্চনপুর করিম উদ্দিন বেপারি বাড়ী সংলগ্ন সিরাজ ও নান্নু পাটোয়ারীর সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়। নিহত তরুণের নাম আবুল কালাম (৩২)। তিনি রায়পুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত ছানা উল্যা পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রায়পুর উপজেলার কাঞ্চনপুর থেকে মাসুদ আলমের অটোরিকশার ব্যাটারি চুরি হয়। পরে রোববার বিকেলে ভুঁইয়ার রাস্তায় একটি দোকানে চুরি হওয়া ব্যাটারি বিক্রির সময় নিশান নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। নিশান জানায়, আবুল কালামসহ আরও কয়েকজন এই চুরির সঙ্গে জড়িত। এরপর স্থানীয়রা নিশানকে মারধর করে ছেড়ে দেয়।

রোববার গভীর রাতে মাসুদ আলমের নেতৃত্বে ৫-৬ জন যুবক আবুল কালামকে হায়দারগঞ্জের বাংলা বাজার থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে কাঞ্চনপুর এলাকায় একটি সুপারি বাগানে গাছের সঙ্গে বেঁধে তাকে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রেহানা বেগম ও মা রোশন আক্তার অভিযোগ করেন, গভীর রাতে মাসুদ আলমের নেতৃত্বে তাদের স্বজনকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। “যদি সে চুরির সঙ্গে জড়িত থাকে, তবে দেশের প্রচলিত আইনে তার বিচার হওয়া উচিত ছিল। এভাবে পিটিয়ে হত্যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পিযুস কান্তি দাস বলেন, হাসপাতালে আনার আগেই আবু কালামের মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ব্যাটারি চুরির অভিযোগে আবুল কালামকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা