June 6, 2026, 8:08 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল

Reporter Name

প্রদীপ কুমার রায়,
জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে রায়পুর পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এটি শেষ হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাগত মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর আমীর মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী ২২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান লক্ষ্মীপুর সফরে আসবেন। তিনি আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। শহরের বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে। সর্বত্র সাজসাজ রব পরিলক্ষিত হচ্ছে।

জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, “আমীরে জামায়াতের এ সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে। আমি সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলে ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশগ্রহণ করে এটিকে সফল করে তুলুন।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি আশা করা হচ্ছে। জনসভার সফল আয়োজনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে জোরেশোরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা