April 21, 2026, 3:48 pm
শিরোনাম:
রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন শত বছরের মীরগঞ্জ বাজার দেউলিয়ার পথে: মসজিদের জমি রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎রায়পুরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত ২ ‎

Reporter Name

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন জামায়াত কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় রায়পুর উপজেলার  ৬নং উত্তর কেরোয়া ইউনিয়নের মালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
‎ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মিছিল ও পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি ইউনুস অভিযোগ করে বলেন, জামায়াতের একটি মিছিল শেষে কর্মীরা মালীবাড়ির একটি হোটেলে নাস্তা করতে বসেন। এ সময় জামায়াত কর্মী শাকিল নির্বাচনে জামায়াতের বিপুল ভোটে বিজয়ের কথা বললে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও তার ছেলে আলোর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে যুবদলের মোহাম্মদ আলী ও আরিফ মোল্লাসহ আরও কয়েকজন বিএনপি কর্মী ঘটনাস্থলে এসে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়।

‎তিনি আরও বলেন, হামলাকারীরা কাঠ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে জামায়াত কর্মীদের মাথা ও মুখে আঘাত করে। এতে অন্তত তিনজন আহত হন। এর মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।

‎তবে ইউনিয়ন বিএনপি নেতা সোহাগ মিঝি বলেন, ঘটনার বিষয়ে দলীয়ভাবে খোঁজ নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎অভিযুক্ত শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত কর্মীরা গালাগালি শুরু করলে পাশের এক ব্যক্তি তাদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকেই মারধর করতে শুরু করে। আমি থামাতে গেলে আমাকেও মারধর করা হয়। কাঠের দোকানটি তাদেরই, তারাই নিজেদের মধ্যে কাঠ নিয়ে মারামারি করেছে।

‎রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা