August 5, 2026, 5:41 pm
শিরোনাম:
বাজারে নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম! রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে স্মার্ট স্কুলে নানা কর্মসূচি পালিত রায়পুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রায়পুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর চাঁদপুর বড় স্টেশনের তিন মোহনায় কিশোর গ্যাং, মাদক কারবার ও ফিটিংবাজদের দৌরাত্ম্যের অভিযোগ; পর্যটকদের নিরাপত্তা জোরদারের দাবি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে

তানজিল মাহমুদ সিয়াম

 

তানজিল মাহমুদ সিয়াম:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল এবং রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন। তাঁর উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। আরও উপস্থিত ছিলেন রায়পুর পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম নিশাত, সদস্য সচিব সোহাগ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। তারা আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনা, তাদের ভাষ্য অনুযায়ী যে নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন, শিক্ষার্থীদের ভূমিকা এবং আন্দোলনে নিহতদের স্মরণে বক্তব্য দেন। এসব বক্তব্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিজস্ব অভিজ্ঞতা ও মতামত হিসেবে উপস্থাপিত হয়।

অনুষ্ঠি‌ শেষে দেশ ও জাতির কল্যাণ, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা