June 6, 2026, 8:14 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে তাঁতীলীগ নেতা আটক

Reporter Name

প্রদীপ কুমার রায়:
বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে রায়পুর পৌর তাঁতী লীগের আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির নেতা নূরউদ্দিন ভাট শিপলু (৪৩) আটক হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, নূরউদ্দিন ভাট শিপলু স্থানীয় দৈনিক ‘লক্ষ্মীপুর পোস্ট’ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ঢাকায় প্রকাশিত একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন। তিনি রায়পুর পৌর শহরের গাজী মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি এবং রায়পুর রিপোর্টার্স ইউনিটির নেতা হিসেবেও দায়িত্ব পালন করতেন।

নূরউদ্দিন ভাট শিপলু রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাটের ছোট ভাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, গোয়েন্দা পুলিশ শিপলুকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে আগষ্টের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ‘ডেভিল হান্ট’ অভিযানে জেলার বিভিন্ন থানায় মোট ১৩ জনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত এ অভিযানের মাধ্যমে জেলায় ৮২ জনকে আটক করা হয়েছে।

সাংবাদিক রিপোর্টাস ইউনিটির এই নেতার আটকের ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা