October 2, 2026, 11:20 pm
শিরোনাম:
রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ জাতীয় পূজা উদ্‌যাপন পরিষদের উপজেলা সম্পাদক নির্বাচিত প্রদীপ কুমার রায়কে রায়পুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা রায়পুরে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রায়পুরে ক্যান্সার আক্রান্ত নারী ও ছেলেকে মারধরের অভিযোগ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ওপর সিলিং ফ্যান ধসে পড়ল লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২ মশার অত্যাচারে অতিষ্ঠ রায়পুরবাসী, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি রায়পুরে সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন

abu musa mohon

 

আবু মুসা মোহন :- লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানজট এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে ট্রাফিক মোড়, নতুন বাজার সড়কের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে ফলের ভেনগাড়ী যত্রতত্র গাড়ি পার্কিং, অটোরিকশার এলোমেলো চলাচল এবং ফুটপাত দখলের কারণে যানজট আরও তীব্র হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও রোগী বহনকারী যানবাহনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ পার্কিং বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
রায়পুর শহরের যানজট নিরসনে নিয়মিত অভিযান ও সড়ক ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
সাম্প্রতিক প্রতিবেদনে রায়পুর শহরে অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও অটোরিকশার, ফলের ভেনের কারণে যানজটের সমস্যার কথাও উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা