October 22, 2026, 8:52 pm
শিরোনাম:
স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ চেষ্টা ॥ বিয়ের প্রস্তাব!

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে চুরি করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ চেষ্টা এবং টাকা-স্বর্ণালংকার লুটে নেয়ার মামলায় এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাতে চরবংশী গ্রাম থেকে আসামি রাসেলকে গ্রেফতার করা হয়। এদিকে আসামি দিদার সরদার ও মনির হোসেন তাদের এক স্বজনের মাধ্যমে প্রস্তাব দেয়, চুরি করা টাকা ও স্বর্ণ ফেরত দেবে, যদি ওই গৃহবধূ তাদেরকে বিয়ে করেন। বৃহস্পতিবার (৬ জুন) মোবাইল ফোনে সাংবাদিকদের এই কথা জানান ওই ভুক্তভোগী গৃহবধূ।
প্রবাসীর স্ত্রী জানান, শনিবার (১ জুন)) রাত ২টার সময়ে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের নিজ বাড়ীতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এ অবস্থায় তার ঘরের সামনের দরজা দিয়ে সিঁদ কেটে প্রবেশ করে একই গ্রামের জালাল সর্দারের ছেলে দিদার সর্দার, গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন, বোরহানের ছেলে মো. রাসেল, হোসেন আলীর ছেলে হেলাল। এ সময় তারা চারজন হাত ও মুখ বেঁধে ফেলে। ঘরে থাকা ইউপি সদস্য আবুল হোসেনের কাছ থেকেই কেনা ৩০ শতাংশ জমি রেজিস্ট্রেশন করার জন্য আলমারিতে রাখা আড়াই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয় তারা। এ সময় চোর দিদার সর্দার চলে যাওয়ার সময় তার মোবাইল রেখে গৃহবধূর মোবাইল নিয়ে যায়। মোবাইল ফোনের সূত্র ধরেই চোরদের শনাক্ত করা হয়।
রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুখ মজুমদার জানান, প্রবাসীর স্ত্রী ধর্ষণ চেষ্টা, টাকা ও স্বর্ণ লুটের মামলায় রাসেলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি চার আসামিকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা