রায়পুরে ফুটপাত দখলে অতিষ্ঠ পথচারী, কর্তৃপক্ষ নীরব
আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুরে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে ব্যবসা ও নানা স্থাপনা গড়ে ওঠায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। মাঝে মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হলেও কিছুদিন পর আবারও আগের চিত্র ফিরে আসে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা না থাকায় দখলদাররা বারবার ফুটপাত দখল করে নিচ্ছেন। এতে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করে স্থায়ীভাবে দখলমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।